Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

সুন্দরগঞ্জে বিরোধের জেরে বাজারে অগ্নিসংযোগ

পুড়ল ১৪ দোকান

Advertisement

Icon

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সুন্দরগঞ্জের শান্তিরাম ইউনিয়নের ফোরকানিয়া বাজারে শনিবার বিরোধের জেরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এঘটনায় ১৪টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। জানা যায়, ভোরেবাজারের একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্তদের মধ্যে মুদি ব্যবসায়ী লেবু মিয়ার দাবি, তার প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এছাড়া আজিজুর রহমান লাল্টুর দাবি, তার দোকানে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। ওষুধ, কাঁচামাল, টেলিকম, কনফেকশনারি ও মুদি দোকানসহ মোট ১৪টি ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যবসায়ীদের দাবি, ধানের খড় শুকানো নিয়ে স্থানীয় বিরোধের জেরে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে আগুন লাগিয়েছে। শান্তিরাম ইউপির চেয়ারম্যান মিজানুর রহমান খোকন জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা উপজেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম