Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

বিশ্বনাথে সরকারি ভূমি নিলামে বিক্রি করল আ.লীগ নেতা!

হামলায় নিলামের প্রতিবাদকারী আহত

Advertisement

Icon

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিশ্বনাথে সরকারি ভূমি নিলামে বিক্রি করল আ.লীগ নেতা!

Advertisement

বিশ্বনাথে নিয়মবহির্ভূতভাবে আ.লীগ নেতা বাজারের সরকারি খাস জমি ৩৯ লাখ টাকায় নিলামে বিক্রি করেন বলে অভিযোগ পাওয়া গেছে। সরকারি এ ভূমি নিলামের ঘটনাটি ঘটেছে রামপাশার আমতৈল বাজারে। এ ঘটনায় ১৬ জুন রামপাশার আমতৈলে এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। এ নিয়ে প্রায় ৫-৬ দিন ধরে আমতৈল বাজার ও এলাকার জনসাধারণের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করে আসছে।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকালে নিলামের প্রতিবাদ সভার আয়োজন করে এলাকাবাসী। কিন্তু দুপুরে ভিটা নিলামকারী পক্ষের লোক তুফায়েল আহমদের হামলায় নিলামের প্রতিবাদকারী সায়েক মিয়া আহত হয়েছে। আহত সায়েক আমতৈলের মৃত জিয়া উদ্দিনের ছেলে। খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসীর লিখিত অভিযোগে জানা যায়, আমতৈলের (জমসেরপুর) বাসিন্দা আ.লীগ নেতা আবুল বশরসহ কতিপয় ব্যক্তি বাজারের সরকারি খতিয়ানভুক্ত ভূমির ওপর টিনশেডের তিনটি খোলা দোকান উচ্ছেদ করে ওই দোকানগুলোর ভিটা নিলাম করে প্রায় ৩৯ লাখ টাকায় বিক্রি করেন। ভিটাগুলো নিলামে কেনেন আমতৈলের মৃত রাকিব আলীর ছেলে আল আমিন ও মৃত আব্দুল হাদির ছেলে হাজী হারুন রশিদ।

জানতে চাইলে নিলামে সরকারি ভূমি ক্রয়ের বিষয় স্বীকার করে হাজী হারুন রশিদ বলেন, এলাকার মুরব্বি আবুল বশরের সভাপতিত্বে নিলাম বৈঠক হয়। নিলাম বৈঠকে অনেক লোকজন ছিলেন। আমি নিলামে অংশ নিয়ে ৯ লাখ টাকায় একটি দোকানের ভিটা ক্রয় করেছি। নিলামের এই টাকা বাজার উন্নয়ন ও মাদ্রাসায় দান করা হবে বলে তিনি জানান।

নিলাম সভায় সভাপতিত্বকারী আ.লীগ নেতা আবুল বশরের সঙ্গে দুদিন ধরে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুৎফুর রহমান বলেন, সরকারি ভূমি এভাবে কোনো লোক নিলামে বিক্রি করতে পারবে না। যদি কেউ করেন, তাহলে সেটা নিয়মবহির্ভূত হবে। এলাকাবাসীর পক্ষ থেকে এমন একটি লিখিত অভিযোগ পেয়েছি। বৃহস্পতিবার স্থানীয় তহসিলদারকে সেখানে পাঠিয়ে ছিলাম। কিন্তু তিনি ঘটনাস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। রোববার তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

থানার ওসি গাজী মাহবুবুর রহমান বলেন, আমতৈল বাজারের ভূমি নিয়ে একটু ঝামেলা হয়েছে সঠিক। খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। বর্তমানের পরিস্থিতি শান্ত আছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আওয়ামী লীগ আরেকটি ভুল করছে

আওয়ামী লীগ আরেকটি ভুল করছে

বিশ্বনাথে ১৪৪ ধারা জারি

বিশ্বনাথে ১৪৪ ধারা জারি

নিষিদ্ধ দলের কর্মকাণ্ড ঠেকাতে কঠোর হুঁশিয়ারি

নিষিদ্ধ দলের কর্মকাণ্ড ঠেকাতে কঠোর হুঁশিয়ারি

আ.লীগের সঙ্গে মীমাংসার প্রশ্নে যা বললেন উপদেষ্টা জাহেদ

আ.লীগের সঙ্গে মীমাংসার প্রশ্নে যা বললেন উপদেষ্টা জাহেদ

আ.লীগের সাবেক এমপি নাইমুজ্জামান গ্রেফতার

আ.লীগের সাবেক এমপি নাইমুজ্জামান গ্রেফতার

প্রধানমন্ত্রীর দিল্লি সফরের পরিকল্পনায় প্রধান চ্যালেঞ্জ কী? জানালেন হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীর দিল্লি সফরের পরিকল্পনায় প্রধান চ্যালেঞ্জ কী? জানালেন হুমায়ুন কবির

আরও পড়ুন

সোনাইমুড়ী সাবরেজিস্ট্রারের ঘুস-বাণিজ্য

সোনাইমুড়ী সাবরেজিস্ট্রারের ঘুস-বাণিজ্য

বিএনপির দুপক্ষের সংঘর্ষ

বিএনপির দুপক্ষের সংঘর্ষ

‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’

‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’

কালীগঞ্জে লাঠি খেলায় দর্শনার্থীর ভিড়

কালীগঞ্জে লাঠি খেলায় দর্শনার্থীর ভিড়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম