Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

স্কুলের চিলেকোটায় নিয়ে ছাত্রকে পাশবিক নির্যাতন

পরিবারসহ পালিয়েছে শিক্ষক

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, ভোলা

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ভোলায় স্কুলের চিলেকোটায় নিয়ে এক ছাত্রকে পাশবিক নির্যাতনের (বলাৎকার) অভিযোগ উঠেছে। ধনিয়া ইউপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অশোক চন্দ দাসের বিরুদ্ধে ওই অভিযোগ উঠেছে। রোববার ভোলা মডেল থানায় ওই ছাত্রের মা নারী ও শিশু নির্যাতন ধারায় শিক্ষকের নামে মামলা করেছেন। ঘটনার পর থেকে ওই শিক্ষক পরিবারসহ এলাকা ছেড়ে পালিয়েছে। জানা গেছে, গত ১৫ জুন স্কুল চলাকালে অভিযুক্ত শিক্ষক ওই ছাত্রকে বিদ্যালয়ের তৃতীয় তলায় চিলেকোঠার ডেকে নিয়ে যান। সেখানে তাকে বলাৎকার করে। পরে ওই ছাত্র বাড়িতে গিয়ে তার মাকে ঘটনাটি জানায়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম