Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

কালাইয়ে রাস্তায় ভ্যান রাখা নিয়ে সংঘর্ষ, আহত ১১

Advertisement

Icon

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কালাইয়ে রাস্তায় ভ্যান রাখাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে এক নারীসহ অন্তত ১১ জন আহত হয়েছে। শনিবার রাতে উপজেলার উদয়পুর ইউনিয়নের তালোড়া বাইগুনী গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, ওই রাতে ভ্যানচালক আতিকুল ইসলাম তার ভ্যান রাস্তায় দাঁড় করিয়ে রাখেন। এ সময় ওই রাস্তা দিয়ে আবু জাফর মো. সৌরভ তার মোটরসাইকেল নিয়ে বাজারে যাচ্ছিলেন। রাস্তার ওপর ভ্যান দেখে তিনি মোটরসাইকেল আটকিয়ে হর্ন দেন। আতিকুল ইসলাম তার ভ্যান সরাতে কিছুটা দেরি করেন। এ সময় আবু জাফর মোটরসাইকেল থেকে নেমে আসলে দুই জনে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। এমন খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের কমপক্ষে ১১ জন আহত হয়। আহতদের মধ্যে আতিকুল ইসলাম ও আবু জাফর মো. সৌরভ গুরুতর আহত হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। থানার ইন্সপেক্টর দীপেন্দ্রনাথ সিংহ বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম