ছেলে ও পুত্রবধূদের কাণ্ড
রাণীশংকৈলে বৃদ্ধ মা-বাবাকে পিটিয়ে বাড়িছাড়া
Advertisement
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ২২ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাণীশংকৈল উপজেলায় এক বৃদ্ধ বাবা ও মাকে নির্মমভাবে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তাদেরই ছেলে ও পুত্রবধূদের বিরুদ্ধে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে ভুক্তভোগী বৃদ্ধ বাবা মো. তসির উদ্দিন (৬৫) বাদী হয়ে শনিবার রাণীশংকৈল থানায় লিখিত অভিযোগ করেছেন। জানা যায়, উপজেলার ধর্মগড় ইউনিয়নের কুলবাড়ী গ্রামের বাসিন্দা তসির উদ্দিনের ওপর দীর্ঘদিন ধরেই তার বড় ছেলে মো. মকবুল, পুত্রবধূ মোছা. আমেনা খাতুন এবং আরেক পুত্রবধূ মোছা. আনু কারণে-অকারণে নির্যাতন চালিয়ে আসছিলেন। অভিযুক্তরা প্রায়ই বৃদ্ধ বাবা ও তার স্ত্রীকে মারধর করতেন এবং বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিতেন। তিনি বলেন, ওরা আমাদের শ্বাসরোধ করে মেরে ফেলার চেষ্টা করেছে। শুধু তাই নয়, লোকজনের সামনে হুমকি দিয়ে বলেছে, সুযোগ পেলে খাবারে বিষ মিশিয়ে আমাদের মেরে ফেলবে। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। জানা যায়, ১৬ জুন দুপুরে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে অভিযুক্তরা বৃদ্ধ তসির উদ্দিন ও তার স্ত্রীর ওপর চড়াও হন। পুত্রবধূ আনুর হুকুমে অন্য আসামিরা বৃদ্ধা মাকে এলোপাতাড়ি পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন। একপর্যায়ে পুত্রবধূ আনু বৃদ্ধা শাশুড়ির গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালান এবং অপর পুত্রবধূ আমেনা খাতুন শাশুড়ির চুলের মুঠি ধরে টানাহেঁচড়া করেন।
