বিয়ানীবাজারে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্ব
মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ
Advertisement
বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বিয়ানীবাজারে মুড়িয়া ইউনিয়নে ফুটবল খেলা নিয়ে মধ্যরাতে মাইকে ঘোষণা দিয়ে দুটি গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষে হয়েছে। এ সময় ইটপাটকেল নিক্ষেপে দুপক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রোববার রাতে উপজেলার সারপার বাজারে। জানা যায়, পূর্ব মুড়িয়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনালকে কেন্দ্র করে সারপার ও আষ্টগরি গ্রামের মানুষের মধ্যে উত্তেজনা চলে আসছিল। এর জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বাজারে প্রথমে বাগ্বিতণ্ডা হলেও পরে মাইকিং করলে দুই গ্রামের মানুষ দুদিক থেকে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে পুলিশ, বিজিবি ও স্থানীয় চেয়ারম্যানের উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয়।
থানার ওসি মো. ওমর ফারুক বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে অনাকাক্সিক্ষত একটি ঘটনা ঘটেছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। সারপার বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে।
