মাধবপুরে অপহরণ ঘিরে দুই গ্রামে সহিংসতা
Advertisement
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মাধবপুরের সোয়াবই ও রাজেন্দ্রপুর গ্রামে দুই চিহ্নিত মাদক কারবারিকে কেন্দ্র করে অপহরণ ও অগ্নিসংযোগের ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনার জেরে সোমবার সকালে তা সহিংস রূপ নেয়। এ সময় উত্তেজিত জনতা রাজেন্দ্রপুর গ্রামের মাদক ব্যবসায়ী মাহফুজ মিয়ার বাড়িতে অগ্নিসংযোগ করে। জানা যায়, সোয়াবই গ্রামের ফুয়াদ হাসান সাকিব ও রাজেন্দ্রপুরের মাহফুজ মিয়ার মধ্যে মাছের দিঘি নিয়ে কয়েক দিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে শনিবার রাতে গন্ধবপুর এলাকায় সাকিবের মাছের খামারে হামলার ঘটনা ঘটে। ঘটনার পর থেকে সাকিবের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
