Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

রাজশাহীতে জমি নিয়ে বিরোধ

গলিতে সুরকি রাখায় শিক্ষিকার ওপর হামলা

Advertisement

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রাজশাহী নগরীতে বাড়ির গলিতে সুরকি রাখা নিয়ে এক শিক্ষিকার ওপর হামলা চালিয়েছে প্রতিবেশীরা। এতে ওই স্কুল শিক্ষিকা গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার বিকালে নগরীর তালাইমারী বাজে কাজলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিলা খাতুন খাদেমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। অভিযুক্তরা হলো-রিপন আলী, তার বড়ভাই পারভেজ আলী স্বপন, রিপনের স্ত্রী আফসানা মিমি ও স্বপনের স্ত্রী শিখা বেগম। শিলা খাতুন বলেন, রোববার সকালে আমার বড় বোনের বাড়িতে মিস্ত্রি কাজ করছিল। তাই তারা আমাদের বাড়ির গলিতে কিছু সুরকি দিয়েছিল। কিন্তু আমাদের প্রতিবেশী, সম্পর্কে আমার ফুপাতো ভাই হয়, তারা এসে ঝামেলা শুরু করে। পরে বিকালে স্কুল থেকে ফেরার পথে অভিযুক্তরা আমাকে ঘিরে ধরে লোহার রড দিয়ে আঘাত করে। ব্যাগে থাকা টাকা ও হাতে থাকা স্বর্ণের ব্যাসলেটও ছিনিয়ে নিয়ে যায়। তিনি বলেন, তাদের সঙ্গে আমাদের ঝামেলা জমি নিয়ে। আমাদের বাড়ির কাজ করতে মিস্ত্রি আসলে তাদের গালিগালাজ ও মারধর করে পাঠিয়ে দেয়। গলিতে রিকশা বা ভ্যানও ঢুকতে দেয় না। অভিযুক্ত রিপন আলীর মুঠোফোনে কয়েকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। ওসি গোলাম কবীর বলেন, তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা চলমান আছে। স্কুল শিক্ষিকা অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম