Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

তারাগঞ্জে শিশুধর্ষণ ও হত্যা সন্দেহে যুবক আটক

Advertisement

Icon

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

তারাগঞ্জে আলোচিত শিশু সানজিদা (৯) ধর্ষণ ও হত্যা মামলায় জড়িত সন্দেহে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার রাতে তারাগঞ্জ থানার পুলিশ ও রংপুরের ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার ভীমপুর কোরানিপাড়ার নিজ বাড়ি থেকে মুজাহিদ ইসলাম নামে যুবককে আটক করেছে। এর আগে ধর্ষণের শিকার শিশুটি শুক্রবার দুপুরের দিকে অন্য সঙ্গীদের সঙ্গে খেলাধুলা করার একপর্যায়ে নিখোঁজ হয়ে যায়। পরে পরিবারের লোকজন গ্রামে খোঁজাখুঁজি করার পর না পেয়ে এলাকায় মাইকিং করে। পরদিন দুপুরের দিকে স্থানীয় একজন ভুট্টাখেতে কাজ করতে যাওয়ার সময় ভীমপুর কোরানিপাড়া এলাকার ডালিযা সেচ ক্যালেনের পাশের একটি পাটখেতে শিশুটির লাশ দেখতে পায়। ধর্ষণ ও হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেছে পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মুজাহিদকে জড়িত সন্দেহে আটক করা হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম