বিরলে তুচ্ছ ঘটনায় হামলায় নিহত ১
Advertisement
বিরল (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বিরলে তুচ্ছ ঘটনায় হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন নিহতের ছেলে ও স্ত্রী। উপজেলার ধূলাতৈড় (ডাঙ্গাপাড়া) গ্রামে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে হামলায় নিহত হন একই গ্রামের খলিল উদ্দীনের ছেলে মো. বাবু (৪৫)। জানা যায়, প্রতিবেশী মমতাজ আলীর স্ত্রী সখিনা দোকানের সামনে মসজিদের দানবাক্সে বসে গেম খেলায় নিহত বাবুর ছেলে রিফাত হোসেনকে নিষেধ করেন। এ নিয়ে বাকবিতণ্ডা শুরু হলে উপস্থিত লোকজন তা থামিয়ে দেন। পরে মমতাজ আলী, তার দুই ছেলে শাহিনুর রহমান ও শাখাওয়াত হোসেন, সাবেক গ্রামপুলিশ আইনুল, আফজাল, ইউসুফ, মজিবরসহ বেশ কয়েকজন বাবুর বাড়িতে গিয়ে কুড়াল দিয়ে তার বুকে কোপ মারেন। এ সময় বাবুর স্ত্রী ও ছেলে এগিয়ে এলে তাদেরও এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত জখম করা হয়। পরে প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় বাবু ও তার ছেলে রিফাতকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন। রিফাতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রাতেই পুলিশ প্রতিবেশী আইনুলের স্ত্রী মনজুয়ারাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।
