Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

সোনাগাজীতে কিশোর গ্যাং

প্যান্ট সেলাই না করায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম

ভিডিও ভাইরাল

Advertisement

Icon

সোনাগাজী (ফেনী) দক্ষিণ প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সোনাগাজীতে প্যান্ট সেলাই না করায় ব্যবসায়ীর ওপর কিশোর গ্যাংয়ের হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে স্থানীয়দের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ী কিশোর গ্যাং সদস্যদের হুমকিতে আত্মগোপনে রয়েছেন। জানা যায়, আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর বাজারের হাজী আলী আকবর মার্কেটের তাফরিহা টেইলার্সের মালিক দেলোয়ার হোসেন। তার কাছে কয়েক দিন আগে কিশোর গ্যাং সদস্য শান্ত একটি পুরাতন প্যান্ট সেলাই করতে দেন। বকেয়া টাকা পাওনা থাকায় তার পুরাতন প্যান্ট সেলাই না করায় সে ক্ষিপ্ত হয়। পরে শান্তর নেতৃত্বে আকরাম, জিসান, ইমাম ও ফাহিমসহ কিশোর গ্যাং সদস্যরা রোববার ওই দোকানে ঢুকে কর্মচারী রাহদুল ইসলামকে এলোপাতাড়ি মারধর করে। দোকান মালিক দেলোয়ার হোসেন তাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করে ওই কিশোররা। ঘটনার একটি ভিডিও বুধবার সমাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। দেলোয়ার হোসেন জানান, তিনি কিশোর গ্যাং সদস্যদের হুমকিতে বাড়ি ছেড়ে আত্মগোপনে রয়েছেন। ওসি মোহাম্মদ আবুল হাসিম বলেন, বাদীকে বারবার ফোন দেওয়ার পরও তিনি মামলা করছেন না।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম