Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

ঝিনাইগাতীতে ট্রান্সফরমারের তার চুরি

Advertisement

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ঝিনাইগাতী উপজেলায় বৈদ্যুতিক ট্রান্সফরমার থেকে তামার তার চুরির ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে নলকুড়া ইউনিয়নের রাংটিয়া পাতার মোড় এলাকায় কাজিম উদ্দিন মার্কেট সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। এতে কয়েকটি এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় এবং ভোগান্তিতে পড়েন স্থানীয় গ্রাহকরা।

জানা যায়, বুধবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা সুকৌশলে ট্রান্সফরমারের ভেতরে থাকা তামার তার খুলে নিয়ে যায়। সকালে বিদ্যুৎ না থাকায় স্থানীয় বাসিন্দা বিষয়টি খেয়াল করেন। পরে খবর পেয়ে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঝিনাইগাতী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) আবাসিক প্রকৌশলী সালেকুর রহমান বলেন, ট্রান্সফরমারের তামার তার চুরির খবর পেয়ে আমাদের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছে। দ্রুত ট্রান্সফরমার মেরামত বা প্রতিস্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে। তিনি আরও বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম