Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

Advertisement

Icon

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

মহাদেবপুরে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে পুকুরে বিষ প্রয়োগ করে অর্ধলক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। উপজেলার হায়দ্রাবাদে শুক্রবার রাতে বিষ প্রয়োগের এ ঘটনা ঘটে। পুকুর মালিক হায়দ্রাবাদের আ. সালাম বাদী হয়ে একই গ্রামের এমদাদুল, আজাদ ও রাসেলের বিরুদ্ধে শনিবার সকালে থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্র জানায়, আ. সালামের ছেলে সুজন গত বৃহস্পতিবার সকালে তাদের লিজকৃত পুকুরে জাল দিয়ে মাছ ধরে। পরে বাড়ির পার্শ^বর্তী অংশীদারী একটি পুকুরে জালটি ধোয়ার জন্য যায়।

জাল ধোয়ার বিষয়টি এমদাদুল দেখতে পেয়ে মোবাইলে ভিডিও ধারণ করে। পরদিন শুক্রবার সন্ধ্যায় মাছ চুরির অভিযোগ এনে সুজনকে মারধর করে তার পুকুর ক্ষতি সাধন করার হুমকি-ধমকি প্রদান করে তারা। শুক্রবার রাতের কোনো এক সময় তারা ওই পুকুরে বিষ প্রয়োগ করে। শনিবার সকালে পুকুরে মাছের খাবার দিতে গেলে পোনাসহ সব মাছ মরে ভেসে থাকতে দেখেন। এতে তার প্রায় ৬০ হাজার টাকা ক্ষতি সাধন হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্তরা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, পুকুরে বিষ প্রয়োগের ঘটনার সঙ্গে তারা জড়িত নয়। মহাদেবপুর থানার ওসি ওমর ফারুক অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম