Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

সোনাইমুড়িতে দুই গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ ১৪

Advertisement

Icon

সোনাইমুড়ি (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার নোয়াগাঁও গ্রামে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দার মধ্যে সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার দিন-রাত দফায় দফায় হামলা-ভাঙচুর-গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় সোনাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক আশিকসহ ১৪ জন গুলিবিদ্ধ হন এবং ২টি দোকানে ভাঙচুর-লুটপাট করা হয়েছে। সংঘর্ষে ২০-২৫ জন আহত হয়েছেন। পুলিশ, র‌্যাব, ডিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার পরিস্থিতি এখনো থমথমে।

সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ ঘটনায় অজ্ঞাত প্রায় দেড় শতাধিকসহ ১০ জনকে আসামি করে সোনাইমুড়ি থানায় মামলা হয়েছে। এখনো কেউ গ্রেফতার হয়নি। তবে অভিযান চলছে। জানা যায়, বৃহস্পতিবার সকালে একটি দোকানের সামনে পালপাড়া গ্রামের বাবুল হোসেনের ছেলে ছাত্রলীগ কর্মী রেদওয়ানের সঙ্গে নোয়াগাঁওয়ের ছাত্রদলের সাধারণ সম্পাদক আশিকের সংঘর্ষ হয়। আহতদের ঢাকাসহ জেলা, উপজেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অভিযোগ, হালিম স্টোর, আমিন স্টোর থেকে নগদ অর্থসহ ৩ লক্ষাধিক টাকার মালামাল লুট হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম