Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

সরকারি কাজে বাধা

কলমাকান্দায় হামলা ও হত্যার হুমকি যুবলীগ নেতার

Advertisement

Icon

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কলমাকান্দায় সরকারি কাজে বাধা এবং হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে নিষিদ্ধ এক যুবলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় যুবলীগ নেতা আনোয়ার হোসেনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। জানা যায়, পোগলা ইউনিয়নের পলাশহাটিতে সরকারি হালট রয়েছে। স্থানীয় কৃষকদের দাবির পরিপ্রেক্ষিতে গুতুরা-আমবাড়ী সড়কের পলাশহাটি গ্রামে পানি নিষ্কাশনের জন্য একটি নালা নির্মাণের উদ্যোগ নেয় সরকার। অভিযোগ রয়েছে, নালা নির্মাণ কাজ শুরু করতে গেলে পোগলা ইউনিয়ন যুবলীগের তিন নম্বর ওয়ার্ডের সভাপতি আনোয়ার হোসেন বাধা দেন। আনোয়ার হোসেনের দাবি, সরকারি হালটটি দীর্ঘদিন তাদের দখলে রয়েছে এবং সেখানে নালা নির্মাণের প্রয়োজন নেই। লিখিত অভিযোগে বলা হয়েছে, নালা নির্মাণসংক্রান্ত বিরোধের বিষয়টি রোববার গণমাধ্যমকর্মীদের জানানো হয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে পলাশহাটি গুচ্ছগ্রামসংলগ্ন সড়কে সাহাব উদ্দিনের ওপর হামলা চালায় আনোয়ার হোসেন ও তার সহযোগীরা। সাহাব উদ্দিনকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। উপসহকারী ভূমি কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, পলাশহাটি মৌজার ৪৬ শতক জমি সরকারি হালট হিসাবে রেকর্ডভুক্ত।

আনোয়ার হোসেন সেখানে মাটি ভরাট ও বসতঘর নির্মাণের মাধ্যমে সরকারি জমি বেদখলের চেষ্টা করছেন। ওসি সজল সরকার বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম