Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

বন বিভাগের জমি নিয়ে বিরোধ

যুবককে অপহরণ করে কুপিয়ে জখম সাতকানিয়ায়

উদ্ধারের পর মৃত্যু

Advertisement

Icon

লোহাগাড়া দ. (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সাতকানিয়ায় অপহরণের পর নির্যাতনের শিকার নুরুল ইসলাম নামে যুবকের মৃত্যু হয়েছে। চার দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর রোববার রাতে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে তিনি মারা যান। নুরুল ইসলাম বাজালিয়া ইউনিয়নের পূর্ব বড়দুয়ারা সিকদারপাড়ার মৃত উলা মিয়ার ছেলে। তিনি হলুদিয়া উদ্দুরিক্যা পাড়ায় বন বিভাগের জমিতে নির্মিত বসতঘরে পরিবার নিয়ে বসবাস করতেন। পারিবারিক সূত্র জানায়, বুধবার রাতে বাড়িতে ফেরার পথে ফরেস্ট অফিস মাঠ এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। পরে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বান্দরবান সদরের সুয়ালক ইউনিয়নের মাঝের পাড়া এলাকায় সেতুর নিচে ফেলে রেখে যায়। পরদিন সকালে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নিহতের মামা উম্মত আলী জানান, মৃত্যুর আগে নুরুল ইসলাম হামলায় জড়িত কয়েকজনের নাম উল্লেখ করেছেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। তিনি অভিযোগ করেন, বন বিভাগের জমি দখলকে কেন্দ্র করে একটি চক্র পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম