Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

মোবাইলে প্রেম

লঞ্চে নারীকে ধর্ষণের পর পালাল প্রেমিক

Advertisement

Icon

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

মুলাদিতে মোবাইলে পরিচয়ের সূত্র ধরে ইতালি প্রবাসী সেজে প্রেমের ফাঁদে ফেলে এক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলে শান্ত নামে এক যুবক। পরে বিয়ের প্রলোভনে ওই নারীকে লঞ্চে ধর্ষণের পর অচেতন অবস্থায় থানার সামনে ফেলে পালিয়ে যায় ওই যুবক। বুধবার সকালে মুলাদী থানার সামনে থেকে অচেতন অবস্থায় ওই নারীকে উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, থানার সামনে এক নারীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশে সংবাদ দিলে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার মাধ্যমে সুস্থ করা হলে বেরিয়ে আসে এক চাঞ্চল্যকর প্রতারণার গল্প। ভুক্তভোগী ওই নারী দুই সন্তানের জননী। তার বাড়ি বগুড়ার শেরপুর এলাকায়। তিনি জানান, প্রায় দুই মাস আগে ফোনে শান্তর সঙ্গে তার পরিচয় হয়। শান্ত নিজেকে মাদারীপুরের বাসিন্দা এবং ইতালি প্রবাসী বলে দাবি করে। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মঙ্গলবার শান্ত তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ঢাকায় ডেকে আনে। মাদারীপুর যাওয়ার কথা বলে কৌশলে মুলাদীগামী একটি লঞ্চের কেবিন ভাড়া নিয়ে একাধিকবার ধর্ষণ করে। ওসি খন্দকার সোহেল রানা বলেন, ঘটনার সঙ্গে জড়িত প্রতারক যুবককে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম