Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

কলা খাওয়ানোর প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টা

টুঙ্গিপাড়ায় অভিযুক্ত আটক

Advertisement

Icon

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

টুঙ্গিপাড়ায় ৯ বছর বয়সি এক শিশুকে ধর্ষণেচেষ্টার অভিযোগে জাকির হোসেন (জাকারিয়া) শেখ (৫৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তারাইল এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত জাকির হোসেন বাঘিয়ারকুল এলাকায় বসবাস করেন। শিশুটির চাচা অভিযোগ করেন, শুক্রবার দুপুর দেড়টার দিকে শিশুটি পানি আনতে গেলে জাকির হোসেন তাকে কলা খাওয়ানোর কথা বলে নিজের ঘরে নিয়ে যায়। পরে সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়। এদিকে দীর্ঘ সময় ধরে মেয়েকে না পেয়ে তার মা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে অভিযুক্তের ঘরের ভেতর থেকে শিশুর চিৎকার শুনে দরজায় ধাক্কা দেন।

তখন জাকির হোসেন শিশুটিকে ঘর থেকে বের করে দিয়ে পুনরায় দরজা বন্ধ করে দেন। পরে খবর পেয়ে টুঙ্গিপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা খুলে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। ওসি আইয়ুব আলী জানান, এ ঘটনায় ধর্ষণচেষ্টার মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম