Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

জামালপুরে বিচারকের বাসায় চুরি

স্বেচ্ছাসেবক দল নেতাসহ গ্রেফতার ৫

Advertisement

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

জামালপুর শহরের আমলাপাড়া এলাকায় বিচারক দম্পতির ভাড়া বাসায় জানালার গ্রিল কেটে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক দুই নেতাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পৃথক জায়গা থেকে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেফতাররা হলো-মেলান্দহের চর পলিশা গ্রামের নিলুফা, সদরের তিতপল্লার হাওয়া বেগম, আমলাপাড়া এলাকার চাঁন মিয়া, গোলাপবাগের সুমন ও কলেজ রোড এলাকার নাজমুল ইবনে হোসেন। এরমধ্যে সুমন মিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং নাজমুল সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক।

জানা যায়, ৩০ জুন বিকালে আমলাপাড়া এলাকায় ওই ভাড়া বাসায় কেউ না থাকায় দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে নগদ টাকা, স্বর্ণালংকার ও হীরার আংটিসহ ২০ লাখ টাকার মালামাল চুরি করে। ঘটনার পরদিন এ কে এম ছরওয়ার জাহান সিদ্দিকী থানায় একটি মামলা করেন। জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মঞ্জুরুল করিম সুমন বলেন, গ্রেফতাররা বর্তমানে স্বেচ্ছাসেবক দলের কেউ নন। তবে তাদের মধ্যে দুজন গত কমিটিতে ছিলেন। ওসি নূর মোহাম্মদ জানান, তারা চুরির ঘটনায় নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম