Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

সন্তান জিম্মি করে নারীকে ধর্ষণ

মাদারগঞ্জে সেই বিএনপি নেতাকে অব্যাহতি

Advertisement

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

মাদারগঞ্জ বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের বিরুদ্ধে শিশু সন্তানকে জিম্মি করে নারীকে ধর্ষণের অভিযোগে তার দলীয় পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। জানা যায়, নারীকে ধর্ষণের অভিযোগটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে নিজাম উদ্দিনকে অব্যাহতি দেওয়া হয়েছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন জানান, বিএনপি কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড বা শৃঙ্খলাভঙ্গের অভিযোগকে প্রশ্রয় দেয় না। তারই ধারাবাহিকতায় নিজাম উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তদন্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত নিজাম উদ্দিন বলেন, তার বিরুদ্ধে উপজেলা বিএনপি কী সিদ্ধান্ত নিয়েছে তা সে জানে না। উল্লেখ্য, বুধবার রাতে জামালপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে নিজাম উদ্দিনের বিরুদ্ধে শিশু সন্তানকে জিম্মি করে ধর্ষণের অভিযোগ করেন ভুক্তভোগী নারী। পাশাপাশি তার বিরুদ্ধে প্রতারণা, অর্থ ও স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ করা হয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম