Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

রাস্তায় দেওয়াল তৈরি করে কাজ বন্ধ

Advertisement

Icon

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

আগৈলঝাড়ায় রাস্তার মাঝে দেওয়াল দিয়ে ১ কোটি ১৯ লাখ টাকার সরকারি কাজ বন্ধ করে দিয়েছেন এক প্রভাবশালী ব্যক্তি। এরপর থেকে ওই রাস্তার কাজ বন্ধ রয়েছে। রাস্তার মাঝে দেওয়াল করা ব্যক্তি হানিফ ভাট্টি বলেন, আমার জায়গা থেকে আমি কাঁচা রাস্তা দিয়েছি। এখন কার্পেটিং রাস্তা করতে দেব না। যার জন্য আমি রাস্তার মধ্যে দেওয়াল করেছি।

জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের উত্তর বাগধা থেকে শুরু হয়ে আস্কর পর্যন্ত ২ কিলোমিটার কাঁচা রাস্তা কার্পেটিং করার জন্য প্রায় ১ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে জানুয়ারিতে টেন্ডার আহ্বান করা হয়। টেন্ডারে বরিশালের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পায়। তাদের কাছ থেকে আগৈলঝাড়ার ঠিকাদার বদিউজ্জামান সরল মোল্লা কাজটি ক্রয় করে কাজ শুরু করেন। আস্কর থেকে রাস্তার মাটি খুঁড়ে উত্তর বাগধা হানিফ ভাট্টির পুকুরপাড়ে এলে তিনি রাস্তার কাজে বাধা দিয়ে তার জায়গার দুই পাশে ১০ ইঞ্চি ইট দিয়ে ওয়াল করে রাস্তার নির্মাণ কাজ বন্ধ করে দেন। বর্তমানের ওই রাস্তার কাজ বন্ধ রয়েছে। এ ব্যাপারে বাগধা ইউনিয়ন চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি বলেন, আমি ঢাকায় রয়েছি। ঢাকা থেকে এসে সরেজমিন দেখে সমাধান করব। সরকারি কাজ কেউ বন্ধ করতে পারে না।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম