Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

মহেশপুরে আ.লীগ নেতার মারধরে জ্ঞান হারাল জুলাই যোদ্ধা

Advertisement

Icon

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

মহেশপুরে পূর্বশক্রতার জেরে শফিকুল ইসলাম নামে জুলাই যোদ্ধাকে মারধর করেছে আওয়ামী লীগ নেতা ও তার ছেলে। রোববার দুপুরে উপজেলার যোগীহুদা গ্রামে এ ঘটনা ঘটে। আহত শফিকুল বর্তমানে মহেশপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ফতেপুর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মিয়ার ছেলে মনিরুল ইসলামকে আটক করেছে পুলিশ। জানা গেছে, জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আব্দুল মিয়া ও তার ছেলে বাড়িতে ঢুকে শফিকুলের ওপর অতর্কিত হামলা চালায়। তাদের মারধরের এক পর্যায়ে ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলেন শফিকুল। পরে পুলিশ ও এলাকাবাসী তাকে উদ্ধার করে মহেশপুর হাসপাতালে ভর্তি করে। জুলাই যোদ্ধা শফিকুল ইসলাম বলেন, আওয়ামী লীগের সময় আমাকে বিনা অপরাধে দুবার পুলিশে দিয়েছিল এ আওয়ামী লীগ নেতা। আজ বাড়িতে ঢুকে পেছন দিক থেকে আমার গলায় গামছা প্যাঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার উদ্দেশে মারধর করে। ওসি মেহেদী হাসান বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম