Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

ধর্ষণচেষ্টা ও শ্লীলতাহানি

কয়রা দীঘিনালা ও সিংড়ায় আটক ৩

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

খুলনার কয়রায় শিশুকে ধর্ষণচেষ্টা, খাগড়াছড়ির দীঘিনালায় শিশুকে ধর্ষণ এবং নাটোরের সিংড়ায় শিশুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। যুগান্তর প্রতিনিধিরা জানান : খুলনার কয়রায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সাইফুল্লাহ মোল্যা নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সে গোবরা গ্রামের বাসিন্দা। জানা গেছে, গত শুক্রবার দুপুরে গোবরা গ্রামে ভিকটিম নিজ বাড়ির সামনে রাস্তায় খেলা করছিল। একই গ্রামের সাইফুল্লাহ মোল্যা তাকে ফুঁসলিয়ে বাড়ি নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ভিকটিমের চিৎকারে স্থানীয়রা সাইফুল্লাহকে আটকে রাখলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে আদালতে সোপর্দ করে। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে থানায় মামলা করেন। নাটোরের সিংড়ায় পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। পৌর শহরের বালুয়া বাসুয়া মহল্লার বড়মাগুড়ি এলাকায় রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম গৌতম। সে বড়চৌগ্রাম বরাগীপাড়ার মৃত গিরেন চন্দ্র মহন্তের ছেলে। এ ঘটনায় ভিকটিমের মা থানায় লিখিত অভিযোগ করেন। খাগড়াছড়ির দীঘিনালায় ১৩ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। রোববার ভিকটিমের বাবা থানায় এ মামলা করেন। পুলিশ মো. লিটন নামে একজনকে গ্রেফতার করেছে। এর আগে ২ জুলাই রাতে মেরুং ইউনিয়নের ছোট মেরুং এলাকায় ধর্ষণের ঘটনা ঘটে। অভিযুক্ত মো. লিটন শিশুকে ভুল বুঝিয়ে রাস্তার পাশের একটি খালি জায়গায় নিয়ে ধর্ষণ করে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম