Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

দাউদকান্দিতে ওয়াকফ সম্পতির কমিটি নিয়ে সংঘর্ষ

Advertisement

Icon

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

দাউদকান্দিতে ওয়াকফ সম্পত্তির রক্ষণাবেক্ষণ কমিটি নিয়ে ফের দুই পক্ষের সংঘর্ষে ৯ জন আহত হয়েছে। উপজেলার হুগুলিয়া গ্রামে রোববার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন-রমজান, নাজমুল, সোহাগ, রাকিব, কাউসার, আবদুল্লাহ, রিপন, অজ্ঞাত নারী, রাফি ও সোহেল। আহতের মধ্যে সোহেল ও কাউসারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। স্থানীয়রা জানায়, হুগুলিয়া গ্রামের হাজী জৈয়নুদ্দিন তার নিজের নামে ওয়াকফ এস্টেট, মসজিদ ও মাদ্রাসার জন্য ১২ কানি (তিন একর) জমি দান করে গেছেন। দানকৃত দলিলে সমাজের ১২ জন মাতবর এবং তাদের মধ্যে একজন পরহেজগার আলেমকে মোতাওয়াল্লি করে কমিটি করার কথা উল্লেখ করেন। মুফতি ফজলুল হক আমিনীকে মোতাওয়াল্লি করা হয়েছিল। ২০১২ সালে তিনি মারা যান। এরপর উনার মেয়ের জামাই শাখাওয়াত পরিচালনা শুরু করেন। এ ঘটনার সম্পর্কে জানতে মুফতি শাখাওয়াত হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম