Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

ছাত্রদল নেতাকে নিয়ে পোস্ট

দামুড়হুদায় শিবির নেতাকে তুলে নিয়ে মারধর

Advertisement

Icon

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

দামুড়হুদায় ফেসবুকে ছাত্রনেতার আপত্তিকর পোস্ট শেয়ারকে কেন্দ্র করে উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. সুমনকে তুলে নিয়ে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে। রোববার দুপুরে উপজেলা ছাত্রদলের বেশকিছু নেতাকর্মী এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করে ছাত্রশিবির। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। আহত সুমন বর্তমানে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্র জানায়, রোববার দুপুরে উপজেলার চিৎলা হাসপাতাল সংলগ্ন নিজের দোকান থেকে বেশ কয়েকজন ছাত্রদলের নেতাকর্মী সুমনকে তুলে নিয়ে যায়। পরে উপজেলার দেউলি মোড় এলাকার একটি ক্লাবের ভেতরে নিয়ে মারধর করে। দামুড়হুদা উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফিরোজ আহমেদ মন্টু বলেন, আমার সঙ্গে এক নারীর ছবি যুক্ত করে ফেসবুকে অপপ্রচার চালানো হয়। এতে ক্ষুব্ধ হয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও পরে হাতাহাতির ঘটনা ঘটে। ওসি আজাদ রহমান বলেন, এই ঘটনা আমি শুনেছি। থানায় লিখিত অভিযোগ করলে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম