Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইনের ওপর সন্ত্রাসী হামলা

Advertisement

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সাঁথিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও যুগান্তর প্রতিনিধি অধ্যক্ষ আব্দুদ দাইন সরকারের ওপর সন্ত্রাসী হামলা ও লাঞ্ছিত করা হয়েছে। মঙ্গলবার সকালে এনসিপির সাঁথিয়া উপজেলা আহ্বায়ক বকুল হোসেন ও তার ছোট ভাই মিজানুর রহমান ফুলের নেতৃত্বে একদল সন্ত্রাসী এ ঘটনা ঘটায়। দাইন সরকার জানান, মঙ্গলবার সাঁথিয়া প্রেস ক্লাবের নির্বাচন ছিল। নির্বাচন উপলক্ষ্যে সকাল ১০টার দিকে তিনি ভোটদানের উদ্দেশে প্রেস ক্লাবের সামনে উপস্থিত হলে আগে থেকে ওতপেতে থাকা বকুল হোসেন ও তার ছোট ভাই মিজানুর রহমান ফুল এবং ঠান্ডুর নেতৃত্বে ৮-১০ জন সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায় এবং লাঞ্ছিত করে। এ সময় হামলাকারীরা তাকে কিল, ঘুসি, লাথি মারে এবং তার গায়ের জামা-গেঞ্জি ছিঁড়ে ফেলে। খবর পেয়ে সহকর্মীরা তাকে উদ্ধার করে নিয়ে যান। থানার ওসি আনিসু রহমান বলেন, খবর পেরে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তিনি আরও বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে একজন বর্ষীয়ান সাংবাদিক এবং শিক্ষকের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন পাবনা প্রেস ক্লাব নেতারা। বিবৃতিতে ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম