Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

ব্রাক্ষণবাড়িয়ায় লরিতে হামলা, চালকের লাশ জোরারগঞ্জে উদ্ধার

Advertisement

Icon

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সিলেট থেকে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে সোমবার রাতে রওনা হওয়া লরিতে হামলার শিকার গাড়ি চালকের লাশ জোরারগঞ্জে উদ্ধার হয়েছে। চালক জামাল উদ্দিন ও সহকারী বেলাল হোসেন পথিমধ্যে ব্রাক্ষণবাড়িয়ায় দুর্বৃত্তদের হামলার শিকার হন। পরে আহত চালকের নির্দেশে হেল্পার বেলাল হোসেন লরিটি চালিয়ে নিয়ে যান। এ সময় রাস্তায় অতিরিক্ত রক্তক্ষরণে মারা যায় জামাল উদ্দিন। নিহত লরি চালক জামাল উদ্দিন (৫৬) ভোলার চরফ্যাশনের উত্তর চর আইচা এলাকার বাসিন্দা। বেলাল হোসেন জানান, গুরুতর আহত হওয়ার পরও চালক তাকে কোন স্থানে না থেমে গাড়ি চালিয়ে যেতে বলেন। পরে তিনি লরিটি জোরারগঞ্জের ফারদিন মডেল পাম্প এলাকায় নিয়ে আসেন। পুলিশ সেখান থেকে চালকের লাশ উদ্ধার করে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম