Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

রায়পুরে স্ত্রীর রহস্যজনক মৃত্যু স্বামী আটক

Advertisement

Icon

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রায়পুরে শিরিন আক্তার নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১টায় পৌরসভার ৫নং ওয়ার্ডের মহিলা কলেজ সংলগ্ন এলাকা থেকে গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূ শিরিন আক্তার রাখালিয়া গ্রামের বাসিন্দা ও সৌদি প্রবাস ফেরত বশির আহম্মেদের স্ত্রী। তাদের এক মেয়ে রয়েছে। স্থানীয় এলাকাবাসী জানান, প্রায় চার বছর আগে রায়পুর পৌরসভার মধুপুর গ্রামের মহিলা কলেজ সংলগ্ন সরকারি পাউবোর জায়গায় বহুতল ভবন করেন প্রবাসী বশির আহাম্মেদ। দুই মাস আগে প্রবাস থেকে দেশে আসে বশির। বিয়ের পর থেকেই প্রায় সময় তাদের স্বামী-স্ত্রীর মধ্যে প্রচণ্ড ঝগড়া-বিবাদ হতো। পারিবারিকভাবে বৈঠক করে মীমাংসাও হতো।

মঙ্গলবার রাতে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে প্রচণ্ড ঝগড়া হয়। বুধবার সকাল ১০টায় পাশের ভাড়াটিয়ারা শিরিনকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে সন্দেহ হওয়ায় পুলিশকে খবর দেয়। ঘটনাটি জানাজানি হলে স্বজনদের মধ্যেও এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।

দুপুর ১টায় ঘটনার খবর পেয়ে রায়পুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিয়েছেন স্বজনরা।

এ ঘটনায় পুলিশ হেফাজতে থাকা বশির বলেন, সামান্য বিষয় নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। সে রাগ করে গলায় ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করে। আর কিছু জানি না।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম