Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

আখাউড়ায় যুবক খুনের পর প্রচার বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

লাশ ফেলে পালাল দুজন

Advertisement

Icon

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

আখাউড়ায় যুবককে হত্যার পর বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে বলে প্রচারের অভিযোগ উঠেছে। নিহত সফিক উপজেলার দক্ষিণ ইউনিয়নের কেন্দুয়াই গ্রামের মৃত মালেক মিয়ার ছেলে। পরিবারের দাবি, বুধবার রাতে বিদ্যুৎ লাইন মেরামতের কথা বলে হেলাল ও জহির নামে দুজন সফিককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে। পরে লাশ হাসপাতালে রেখে পালিয়ে যায় তারা। তবে এ ধরনের অভিযোগ অস্বীকার করেন হেলাল ও জহির। তাদের দাবি, আখাউড়া-আগরতলা সড়কের পাশে সাহেবনগর গ্রামে ভেকু মেশিনে ট্রাক থেকে বালু ফেলার সময় পল্লী বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওই বিদ্যুৎ লাইন মেরামতের জন্য সফিক ভেকু দিয়ে উপরের দিকে উঠতে চাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে পুলিশ বৃহস্পতিবার ভোরে হাসপাতাল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। নিহতের বড় ভাই মো. এরশাদ মিয়া বলেন, হেলাল ও জহির বালু ব্যবসার আড়ালে মাদক ব্যবসায় জড়িত। এসব বিষয়ে সফিকের সঙ্গে তাদের শত্রুতা ছিল। রাতে বিদ্যুতের কাজের কথা বলে আমার ভাইকে ডেকে নেয় হেলাল ও জহির। পরে তাকে হত্যা করে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু বলে প্রচার চালানো হচ্ছে। আমার ভাই বিদ্যুৎস্পৃষ্টে মারা গেলে ওরা লাশ হাসপাতালে ফেলে পালাল কেন? তিনি তার ভাই হত্যার বিচার চান। ওসি মোহাম্মদ জাবেদ উল ইসলাম বলেন, ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম