Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

কসবায় বৃষ্টির সময় শিশুকে ধর্ষণ

কিশোরকে পিটিয়ে পুলিশে সোপর্দ

Advertisement

Icon

ব্রাহ্মণবাড়িয়া ও কসবা প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কসবার পৌর এলাকায় পাঁচ বছরের এক শিশুকে ফুসলিয়ে ধর্ষণের অভিযোগে কিশোরকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। শুক্রবার কসবা পৌরসভার কল্যাণ সাগরের পূর্বপাড় এলাকায় এই ঘটনা ঘটে। আটক কিশোর ময়মনসিংহের নান্দাইলের বাসিন্দা। সে কসবা পৌরসভার কল্যাণ সাগরের পূর্বপাড় এলাকায় অস্থায়ী বাসিন্দা হিসেবে বসবাস করছিল। পুলিশ জানায়, দুপুরে বৃষ্টির সময় শিশুটি বিস্কুট কিনতে বের হয়। এ সময় ওই কিশোর শিশুটিকে প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে বাড়ির অদূরে একটি গাছতলায় নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে।

পরে শিশুটির শারীরিক অবস্থা ও কান্না দেখে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পারেন। ঘটনা জানাজানি হলে স্থানীয় বিক্ষুব্ধ এলাকাবাসী ওই কিশোরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। ওসি আলী মোহাম্মদ রাশেদ জানান, ৯৯৯-এ খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। ভুক্তভোগী শিশুকে প্রয়োজনীয় চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম