Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

খালিয়াজুরীতে এনসিপি নেতার ওপর হামলা

Advertisement

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

খালিয়াজুরীতে এনসিপি জেলা কমিটির সিনিয়র সদস্য সচিব ও উপজেলার আহ্বায়ক মুশফিকুর রহমানের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে উপজেলা সদরের একটি রেস্তোরাঁয় এ হামলার ঘটনা ঘটে। জানা যায়, ২৪ জুলাই দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের নেত্রকোনা সদর ও খালিয়াজুরীতে পদযাত্রা কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। অনুষ্ঠিতব্য ‘জুলাই গড়তে পদযাত্রা’ কর্মসূচিকে সামনে রেখে কেন্দ্রীয় নেতাদের সভাস্থল পরিদর্শন শেষে মুশফিকুর রহমানসহ দলের কয়েকজন নেতা উপজেলা সদরের একটি রেস্তোরাঁয় খাবার খেতে যান। এ সময় কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। আহত মুশফিকুর রহমান বলেন, হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে তার মাথা ও হাতে আঘাত করে।

পরে দলের নেতাকর্মীরা তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এনসিপির নেতাকর্মীরা।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম