ব্যবসায়ীকে কোপাল স্বেচ্ছাসেবক লীগের সন্ত্রাসীরা
গৌরীপুরে মানববন্ধন
Advertisement
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গৌরীপুরে পেঁয়াজ-মরিচের আড়তদার ব্যবসায়ী হযরত আলীর কাছ থেকে কর্জ নেওয়া টাকা নিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য শান্ত পণ্ডিতের দ্বন্দ্ব চলছিল। এর জেরে শুক্রবার রাতে হযরত আলীর ছোট ভাই সাদির মিয়াকে (৩৫) কুপিয়েছে সন্ত্রাসীরা। শহরের মধ্যবাজার পূজা মন্দিরের সামনে তাকে কুপিয়ে মারাত্মক আহত করে। সন্ত্রাসীদের তাণ্ডবে মধ্যবাজারের দোকানপাট বন্ধ করে দোকানিরা এ হামলার প্রতিবাদে রাতেই বিক্ষোভ মিছিল বের করেন। শনিবার কোনাপাড়া এলাকাবাসী ও ব্যবসায়ীদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলের বিক্ষুব্ধ জনতার একাংশের হামলার খবর পেয়ে গৌরীপুর থানার ওসি হাবিবুর রহমান জানান, টাকা লেনদেনের দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছে। তদন্ত চলছে, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আহত সাদির মিয়ার বড় ভাই মধ্যবাজারের কাঁচামালের আড়তদার আব্দুল কাদির জানান, ঘোষপাড়ার গৌরাঙ্গ পণ্ডিতের ছেলে শান্ত তার ছোট ভাই হযরত মিয়ার কাছ থেকে ৩০ হাজার টাকা কর্জ নিয়েছিল। ইতোমধ্যে ১৫ হাজার টাকা পরিশোধ করে। বাকি ১৫ হাজার টাকা পরিশোধ নিয়ে ১৫ জুলাই তাদের মধ্যে বিতণ্ডা হয়। এর জেরে শুক্রবার রাতে শান্তর নেতৃত্বে ১৫-২০ জন সন্ত্রাসী দা-কিরিচসহ দেশীয় অস্ত্র নিয়ে সাদিরকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। তাকে উদ্ধার করে প্রথমে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
