Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার

অভয়নগরে গ্রেফতার ৬

Advertisement

Icon

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

অভয়নগরে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত ২টার দিকে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামে মনিরুল ইসলামের দোকানের পাশে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই কিশোরী স্থানীয় একটি জুটমিলের শ্রমিক। শুক্রবার রাতে প্রেমিক ইজিবাইক চালক লিমন হাওলাদার বাদী হয়ে ছয়জনের নামসহ অজ্ঞাতনামা তিনজনের বিরুদ্ধে অভয়নগর থানায় ধর্ষণসহ চাঁদাবাজির মামলা করেছেন। ইতোমধ্যে এজাহারনামীয় ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন-শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামের আরজান গাজী, হাসান মোড়ল, সাজ্জাদ সরদার, সাজিদ হোসেন, মামুন গাজী ওরফে ভুট্টো গাজী ও শফিক মোল্যা। জানা যায়, লিমন হাওলাদারের সঙ্গে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। বৃহস্পতিবার রাতে তিনি ওই কিশোরীকে নিয়ে ইজিবাইক চালিয়ে ঘোরাঘুরি করছিলেন। একপর্যায়ে এজাহারনামীয় ছয়জনসহ অজ্ঞাতনামা দুই-তিনজন ইজিবাইক থামিয়ে লিমনকে মারধর করে তার প্রেমিকা ও ইজিবাইক ছিনিয়ে নেয় এবং ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। পরে রাত ২টার দিকে শংকরপাশা গ্রামের মনিরুল ইসলামের দোকানের পাশে নিয়ে অভিযুক্ত আরমান গাজী এজাহারনামীয় আসামিরাসহ অজ্ঞাতনামাদের সহযোগিতায় তার প্রেমিকাকে ধর্ষণ করে। ওসি মো. নুরুজ্জামান জানান, ধর্ষণসহ চাঁদা দাবির মামলায় এজাহার নামীয় ছয়জনকে আটক করা হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম