Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

মুক্তাগাছায় জমি নিয়ে বিরোধ

অটোরাইসমিলে যুবদল নেতার হামলা-ভাংচুর

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

মুক্তাগাছায় জমি নিয়ে বিরোধের জেরে যুবদল নেতা সোহাগের নেতৃত্বে মেসার্স খান অটরাইসমিলে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে। এঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। বাঁশাটি ইউনিয়নের ভাবকি এলাকায় বুধবার রাতে এ ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায় ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক নূরে হাসানুজ্জামান সোহাগের নেতৃত্বে মটরসাইকেলে ২০-২৫জন রাতে রাইসমিলের সামনে আসে। একপর্যায়ে ভাংচুর করা হয়। ভিডিওতে যুবদল নেতা সোহাগের সঙ্গে তারাটি ইউনিয়নের মঞ্জু মেম্বার, ছাত্রদলের সাধারণ সম্পাদকের দুলাভাই বিটুল, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রনি, বাঁশাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল, সদ্য বিলুপ্ত শহর ছাত্রদলের সভাপতি শাকিল, বড়গ্রাম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী হাসমত পৌরসভার ৮ নং ওয়ার্ডের বাদশা এবং আজিজুলকে দেখা গেছে।

ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক নূরে হাসানুজ্জামান সোহাগ জানান, আওয়ামী লীগ আমলে বিএনপি নেতার জমি দখলে নিয়ে ঘর তুলেছিল মিল কর্তৃপক্ষ। ঘর তুলতে নিষেধ করতেই সেখানে আমরা গিয়েছিলাম। কিন্তু রাজনৈতিকভাবে আমাকে হেয় করতেই ঘটনাটি ভাঙচুর ও লুটপাট বলে প্রচার করা হয়েছে।

ওসি কামরুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে জমিজমা নিয়ে বিরোধে এ ঘটনা ঘটেছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম