Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

আড়ানী বিএনপি অফিসে বোমা বিস্ফোরণ

সাবেক মেয়রসহ আসামি ৪৭

Advertisement

Icon

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বাঘার আড়ানী পৌর বিএনপি কার্যালয়ে বোমা বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় সাবেক মেয়র মুক্তার আলীকে প্রধান আসামি করে ৪৭ জনের নামে মামলা করা হয়েছে। এই মামলায় ১৭ জনের নাম উল্লেখ করে আরও ২০-৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। শনিবার রাতে বিএনপির নেতা জিয়াউল হক জিয়া বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এ ঘটনায় পিয়াদাপাড়ার এরশাদ আলী নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে আড়ানী পৌর বাজারের বড়াল নদের পূর্বপাশে ব্রিজসংলগ্ন বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমার আগুনে কার্যালয়ের টেলিভিশন, চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র এবং বিএনপির সাবেক চেয়ারপারসন মরহুম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি পুড়িয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ-সদস্য আবু সাইদ চাঁদ জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, বিএনপি কার্যালয়ে বোমা বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় একটি মামলা হয়েছে। এ মামলায় একজনকে আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতার অভিযান চলছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম