Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

চাঁদা না দেওয়ার জের

স্বেচ্ছাসেবকদের মারধর করে ত্রাণ লুট সীতাকুণ্ডে

Advertisement

Icon

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সীতাকুণ্ডের ভাটিয়ারী থেকে বাঁশখালীতে ত্রাণ নিয়ে যাওয়ার সময় চাঁদা দাবি করে না পেয়ে দুর্গত মানুষের ওষুধ ড্রেনে ফেলে দিয়ে ত্রাণ লুটপাট এবং স্বেচ্ছাসেবকদের মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েক বখাটে যুবকের বিরুদ্ধে। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষার্থী, শিক্ষক ও জনতা সমন্বয় পরিষদ (এসটিপি অ্যাসোসিয়েশন) নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রোববার সীতাকুণ্ড প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মো. রবিন। তিনি বলেন, ‘আমাদের সংগঠনটি একটি মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা যে কোনো দুর্যোগকালে দেশের বিভিন্ন স্থানে মানবতার সেবায় নিয়োজিত থাকি। তারই ধারাবাহিকতায় নিজেদের তহবিল এবং মানুষের কাছ থেকে সংগ্রহ করা আর্থিক অনুদান এবং ওষুধপথ্য নিয়ে বাঁশখালীর দুর্গত এলাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে ভাটিয়ারী স্টেশন রোড এলাকার ৪নং ওয়ার্ডের নিয়াজ গাজীর বাড়ি প্রকাশ কাটুইজ্জে বাড়ির রানা ও তার ভাই হারুনসহ ৮-১০ মাদককারবারি আমাদের পথ আটকে ত্রাণ নিয়ে যেতে পারবে না বলে এক লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে রাজি না হলে ওষুধের বাক্স কেড়ে নিয়ে ড্রেনের ময়লা পানির মধ্যে ফেলে দেয়। এ সময় প্রতিবাদ করলে তারা আমাদের ওপর হামলা করে সঙ্গে থাকা ত্রাণসহ ৪০ হাজার টাকা নিয়ে যায়। এ সময় আমাদের কয়েকজন মারাত্মক আহত হন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম