ছুরিকাঘাত করে অটো ছিনতাই
বিরামপুরে চালক হত্যাকারীদের ফাঁসির দাবি
Advertisement
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বিরামপুরের ইজিবাইক চালক নবিরুল ইসলামের (৩৫) ইজিবাইক ছিনতাই ও তাকে হত্যার প্রতিবাদে স্থানীয়রা বুধবার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের দুর্গাপুর এলাকায় মানববন্ধন করেছেন। ঘণ্টাব্যাপী মানববন্ধনে এলাকাবাসী হত্যাকারীদের ফাঁসির দাবি জানিয়েছেন। মানববন্ধনের সময় মহাসড়ক অবরোধের চেষ্টা করলে ওসি সাইফুল ইসলাম সরকার এই হত্যা মামলায় আইনগত সহায়তার আশ্বাস দিলে তারা কর্মসূচি সমাপ্ত করেন। জানা গেছে, বিরামপুরের দুর্গাপুর গ্রামের নবিরুল ইসলাম শনিবার বিকালে ইজিবাইক (অটোরিকশা) নিয়ে বের হন। সন্ধ্যায় যাত্রীবেশে কয়েক যুবক সেই অটোতে উঠে ফুলবাড়ি থানার সীমানায় গিয়ে নবিরুলকে ছুরিকাঘাত করে অটো নিয়ে পালিয়ে যায়। ঘটনার পরপরই বিরামপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ইজিবাইকসহ প্রধান আসামিকে আটক করে। পরদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত নবিরুলের মৃত্যু হয়। ওসি সাইফুল ইসলাম সরকার বলেন, ঘটনাটি পার্শ্ববর্তী ফুলবাড়ি থানা এলাকায় ঘটলেও আমরা প্রধান আসামিকে আটক করতে সক্ষম হয়েছি। বিচার প্রক্রিয়ার লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে অভিযোগপত্র দাখিলের জন্য আইনি সহায়তা দেওয়ার আশ্বাসে মানববন্ধনকারীরা আশ্বস্ত হয়েছেন।
