Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

ভৈরবে শিক্ষার্থীকে শাসনের নামে বেধড়ক মারধর

শিক্ষককে লাঞ্ছিত করল স্বজনরা

Advertisement

Icon

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ভৈরবে নাজমুল মিয়া নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে শাসনের নামে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে শিক্ষক মোহাম্মদ ফয়সুল আলমের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় পালটাপালটি অভিযোগ দেওয়া হয়েছে।

২১ জুলাই শ্রীনগর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটে। পরে শিক্ষার্থীর নানা আমিনুল ইসলামকে বিদ্যালয়ে ডেকে নিয়ে বিষয়টি মীমাংসা করা হলেও মেনে নিতে পারেনি নাজমুলের দূর সম্পর্কের মামা স্বাধীন মিয়া। ঘটনার জের ধরে বৃহস্পতিবার বিকালে নাজমুলের মামা স্বাধীন মিয়াসহ কয়েকজন মিলে শহরের গাছতলাঘাট এলাকায় ওই শিক্ষককে লাঞ্ছিত করেন। এ ঘটনায় শিক্ষার্থী নাজমুলের মামা স্বাধীন মিয়া ও নানা আমিনুল ইসলামসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে থানায় এজাহার দিয়েছেন শিক্ষক ফয়সুল আলম। অপর দিকে পালটা অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীর স্বজনরা।

জানা যায়, ২১ জুলাই ইংরেজি ক্লাস চলাকালীন সময়ে নাজমুল উচ্ছশৃঙ্খল আচরণ শুরু করলে মারধর করে স্কুল শিক্ষক মোহাম্মদ ফয়সুল আলম। পরে শিক্ষার্থী নাজমুলের নানা আমিনুল ইসলামকে স্কুলে ডেকে এনে বিদ্যালয়ে শিক্ষকদের সামনে বিষয়টি মীমাংসা করেন প্রধান শিক্ষক। এরপর ২৩ জুলাই বৃহস্পতিবার বিকালে শিক্ষক ফয়সুল আলম বিদ্যালয় থেকে তার নিজ বাসায় শহরের গাছতলাঘাট এলাকায় যাওয়ার পর শিক্ষার্থীকে মারধরের ঘটনার জেরে শিক্ষার্থীর মামাসহ কয়েকজন মিলে ওই শিক্ষককে লাঞ্ছিত করে। স্কুলের শিক্ষার্থী নাজমুল বলেন, আমার চুল বড় হওয়ায় স্যার আমাকে শাসনের নামে। চড় থাপ্পড় ও স্টিলের স্কেল দিয়ে বেধড়ক মারধর করে। শিক্ষার্থীর নানা আমিনুল ইসলাম বলেন, এভাবে মারধর না করে অভিভাবকদের জানাতে পারত। উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুনুর রশীদ জানান, ঘটনাটি আমিও জানতে পেরেছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সার্বিক খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম