ভাঙ্গায় ঘুরতে গিয়ে নিখোঁজ তরুণের মৃত্যু ঘিরে রহস্য
Advertisement
ফরিদপুর ব্যুরো
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ভাঙ্গার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের মারুফ হোসেন (১৯) নামে এক তরুণের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার একদিন পর মাদারীপুরের রাজৈরের একটি বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায়, গত মঙ্গলবার বিকালে মারুফ হোসেন বাড়ি থেকে ঘুরতে যাওয়ার কথা বলে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। বুধবার রাতে মারুফের বাবা হায়দার মাতুব্বর পাশের জেলায় তার ছেলের লাশের খবর পান। পরে তিনি স্থানীয় ইউপি সদস্যকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন। ওসি মিজানুর রহমান বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
