Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

চাকরির প্রলোভনে ডেকে এনে

জামাই ও চাচাশ্বশুর মিলে তরুণীকে ধর্ষণ চেষ্টা ধামরাইয়ে

Advertisement

Icon

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ধামরাইয়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বাসায় ডেকে এনে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে জামাই সুজন মাহমুদ এবং চাচাশ্বশুর দুলাল মিয়ার বিরুদ্ধে। পোশাক কারখানায় চাকরিরত সুজনের স্ত্রী সুমী আক্তারের নীরব সহযোগিতায় এ ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে। এ ঘটনা মিটমাটের কথা বলে একই সুযোগ নেয় ধর্ষণ চেষ্টাকারীর চাচাশ্বশুর দুলাল মিয়া। একই ঘর থেকে ধর্ষণের চেষ্টার শিকার ওই তরুণীকে উদ্ধার ও ধর্ষণ চেষ্টাকারীদের আটক করেন স্থানীয় জনতা। তাদেরকে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের জরুরি সেবা ট্রিপল নাইনে ফোন করলে ধামরাই থানা পুলিশের এসআই নান্নু মন্ডল ঘটনাস্থলে গিয়ে জনতার হাতে আটক ভিকটিমসহ তিনজনকে থানায় নিয়ে যান। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে পৌর শহরের ৫নং ওয়ার্ডের দক্ষিণপাড়ার মোহাম্মদ আলীর বাড়িতে। এ ঘটনায় ধর্ষণের চেষ্টাকারীদের বিরুদ্ধে মামলা না নিয়ে রাতভর থানায় আটকে রেখে তাদেরকে শনিবার দুপুরে মোটা অঙ্কের উৎকোচ হাতিয়ে নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসীর মাঝে এ নিয়ে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে ধামরাই থানার এসআই নান্নু মন্ডল বলেন, ঘটনায় জড়িত কেউ বাদী না হওয়ায় তাদেরকে ঘটনার পরদিন দুপুরে ছেড়ে দেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম