Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

জমি বন্ধকের টাকা নিয়ে বিরোধ

বাঘায় হামলায় একজন নিহত অভিযুক্ত আটক

Advertisement

Icon

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বাঘায় জমি বন্ধকের টাকা নিয়ে বিরোধের জের ধরে শাহার উদ্দিন ঝুন্টু নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের নিশ্চিন্তিপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। ঝুন্টু নিশ্চিন্তিপুর গ্রামের মৃত মোজাহার হোসেনের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত আবুল কালামকে আটক করা হয়েছে। আবুল কালাম একই গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে।

জানা যায়, জমি বন্ধকের টাকা লেনদেনকে কেন্দ্র করে শাহার উদ্দিন ঝুন্টু ও আবুল কালামের মধ্যে বাগ্বিতণ্ডার ঘটনা ঘটে। এ সময় আবুল কালামের হামলায় শাহার উদ্দিন ঝুন্টু গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আবুল কালামকে আটক করা হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম