Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

মদনে লাশ দাফন শেষে বাড়ি ফেরার পথে হামলা

নারীসহ আহত ৪০

Advertisement

Icon

মদন (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

নেত্রকোনার মদনে লাশ দাফন দিয়ে বাড়ি ফেরার পথে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয় পক্ষে নারীসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। রোববার নায়েকপুর ইউনিয়নে আলমশ্রী গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত এমদাদুল, সাইফুল ইসলাম, সজীব মিয়া, প্রান্ত, আবুল কাশেম, মুনায়েম, রামিন, সিফাত, রোশনারা আক্তার, রাকিবা আক্তার, নুরজাহান আক্তারকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকি আহতদের মদন ও পাশের উপজেলার তাড়াইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা যায়, কয়েকদিন আগে ফারুক মেম্বারের খালাতো ভাই জামাল অটোরিকশা নিয়ে আলমশ্রী বাজারের দিকে যাচ্ছিল। এ সময় কামরুল ও বেবুল মেম্বারের লোকজন জামাল মিয়ার অটোরিকশা গতিরোধ করে। এ সময় ফারুক মেম্বারের মামাতো ভাই হৃদয় এগিয়ে গেলে তাকে মারধর করে। এরপর থেকেই ফারুক মেম্বারের লোকজনের আলমশ্রী বাজারে যাওয়া বন্ধ ছিল। বিষয়টি নিষ্পত্তি করতে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ব্যর্থ হয়। এদিকে গত ২৪ জুলাই শুক্রবার ফারুক মেম্বারের এক ভাতিজা ঢাকা বিদ্যুৎস্পৃষ্টে মারা যান। রোববার সকালে গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করে বাড়ি দিকে আসার পথে কামরুল ও বেবুল মেম্বারের লোকজন হামলা চালায় এ নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

মদন থানার ওসি সালাহউদ্দিন করিম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলমশ্রী গ্রামে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় এক পক্ষ অন্য পক্ষের বাড়িঘর ভাঙচুর করে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিস্থিতি শান্ত রয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম