ধামরাইয়ে ছোট ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের চেষ্টা
ভাতিজিকে দেখে পলায়ন
Advertisement
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ধামরাইয়ে ছোট ভাইয়ের স্ত্রীকে গোসলের সময় ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে বড় ভাই মো. হানিফের বিরুদ্ধে। এই সময় মেয়ে দেখে ফেলায় দৌড়ে পালিয়ে যায় হানিফ। শনিবার বিকালে ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের দেপাশাই পূর্বপাড়া আশ্রয়ণ প্রকল্পের পাশে সৌদি প্রবাসী কাশেমের বাড়িতে ঘটনা ঘটে। ধর্ষণের চেষ্টাকারী হানিফ আলী উপজেলার সোমভাগ ইউনিয়নের দেপাশাই পূর্বপাড়া এলাকা অধিবাসী। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে হানিফের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, আমার বিরুদ্ধে যে ধর্ষণের অভিযোগ উঠেছে তা মিথ্যা ও ভিত্তিহীন। আপনারা এসেছেন বসেন আপনাদের সঙ্গে কথা বলি। আপনারা কোন নিউজ করবেন না। আপনাদের ব্যাপারটা আমি দেখব।
