Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

ইউপি নির্বাচন নিয়ে সংঘর্ষ

হিজলায় বিএনপির আহ্বায়কসহ ১০ জন জখম

Advertisement

Icon

হিজলা (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

হিজলায় আসন্ন ইউপি নির্বাচন ও দলীয় কোন্দল ঘিরে হামলা ও সংঘর্ষে ইউনিয়ন বিএনপির আহ্বায়কসহ অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। রোববার উপজেলার গৌরব্দী ইউনিয়নের মান্দ্রা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে গৌরব্দী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফরিদ উদ্দীন ব্যাপারী, যুগ্ম আহ্বায়ক আলম শরীফ সিকদার, জসিম উদ্দীন সিকদার, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দীন বাবুর্চি এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আক্তার মাঝির নাম জানা গেছে। তাদের হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, আগামী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসাবে প্রচার চালাচ্ছেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফরিদ উদ্দীন ব্যাপারী। বিকালে তিনি নেতাকর্মীদের নিয়ে মান্দ্রা বাজারে গণসংযোগে যান। ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় শেষে আসরের নামাজ শেষে মসজিদ থেকে বের হতেই তার ওপর হামলা চালানো হয়। অভিযোগ ওঠেছে, বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সদস্য ইসমাইল মোল্লা এবং বিএনপি নেতা নোমান মাস্টারের নেতৃত্বে ওই হামলা চালানো হয়। হামলাকারীরা আসন্ন ইউপি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী তানভীর তালুকদারের অনুসারী বলে জানা গেছে। উল্লেখ্য, একমাস আগে গৌরব্দী ইউনিয়নের চান্দু নামের এক ছাত্রদল নেতাকে মারধর করেছিলেন ইসমাইল মোল্লা। পরবর্তীতে ফরিদ উদ্দীন ব্যাপারীর অনুসারীরা ইসমাইল মোল্লার ওপর হামলা চালায়। ধারণা করা হচ্ছে, সেই ঘটনা নির্বাচনি বিরোধের জেরই রোববার পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। ওসি মো. সোলায়মান বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম