|
ফলো করুন |
|
|---|---|
দুমকিতে ছাত্রকে যৌন নির্যাতনে শিক্ষক আটক
দুমকিতে ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে সোমবার সকালে ইব্রাহীম নামে এক শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। অভিযুক্ত ইব্রাহীম উপজেলার মুরাদিয়া ইউনিয়নের মোহেব্বিয়া হাফেজিয়া ইলমুল ক্বিরাত দ্বীনিয়া মাদ্রাসার শিক্ষক। ওইদিন সকালে ওই ছাত্রকে মাদ্রাসায় একা পেয়ে অভিযুক্ত শিক্ষক একটি কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতন করে। দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
নকলে সহায়তা করায় শিক্ষকের কারাদণ্ড
কসবায় রোববার আলিম পরীক্ষা চলাকালে নকলে সহায়তার অভিযোগে মনির হোসেন নামে এক শিক্ষককে এক বছরের কারাদণ্ড, দুই শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি এবং পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। কসবা মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। দায়িত্বে অবহেলায় দুই শিক্ষক আফসানা ও বাকি বিল্লাহকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
টাঙ্গাইলে মাদক মামলায় আসামির যাবজ্জীবন
টাঙ্গাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় হোসেন আলী নামে এক আসামিকে সোমবার দুপুরে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডিত হোসেন আলীর বাড়ি সখিপুরের কাহারতা রামখা পাড়া গ্রামে। ওই মামলায় হিরু মিয়া নামে অপর আসামিকে পাঁচ বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল
ববিতে ডিনস মেরিট অ্যাওয়ার্ড প্রদান
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান করা হয়েছে। সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে আয়োজিত ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড সেরেমনি’ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মামুন উর রশীদ। বরিশাল ব্যুরো
গৌরীপুরে ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার
গৌরীপুরে রোববার সন্ত্রাসদমন আইনে নিষিদ্ধ দুই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ইমন হাসান উপজেলার রামগোপালপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক। ইমনের বাড়ি শিবপুর গ্রামে। ভাংনামারী ইউনিয়নের ছাত্রলীগ নেতা ইশতিয়াক আহমেদ শাওনকে গ্রেফতার করা হয় একই দিনে। গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
বাউফলে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
বাউফলের ধুলিয়া ইউনিয়নের চাঁদকাঠি গ্রামের প্রায় দুই কিলোমিটার দীর্ঘ কাঁচা সড়ক ৫০ বছরেও উন্নয়নের ছোঁয়া পায়নি। সংস্কারের অভাবে সড়কজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ। সোমবার আয়োজিত মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। পেয়াদা বাড়ি থেকে মোল্লা বাড়ি পর্যন্ত সড়ক চলাচলের অনুপযোগী হয়ে রয়েছে। বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
নেত্রকোনায় হেরোইনসহ আটক ৩
নেত্রকোনা সদর ও বারহাট্টায় পৃথক অভিযানে সোমবার সকালে ১২৫ গ্রাম হেরোইনসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটকরা হলো- রাজশাহীর মতিহার থানার ধরমপুর গ্রামের সাগর আহমদ, নেত্রকোনা পৌর এলাকার বারহাট্টা রোড এলাকার মাসুদ ও বারহাট্টা সদরের গোপালপুর এলাকার ললিতা আক্তার। নেত্রকোনা প্রতিনিধি
ফকিরহাটে মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
ফকিরহাটের সোমবার দুপুরে নিজের মাছের ঘেরে বিদ্যুতায়িত হয়ে রহমান সরদার নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত রহমান সরদারের বাড়ি উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের আড়ুয়াডাঙ্গা গ্রামে। দুপুরে রহমান সরকার ঘেরে মাছের খাবার দেওয়ার পর বিদ্যুৎ লাইনে কাজ করছিলেন। এ সময় তিনি বিদ্যুতায়িত হয়ে ঘেরে পড়ে থাকেন। ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
