ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভন
ঠাকুরগাঁওয়ে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
Advertisement
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মঙ্গলবার বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা করেছেন। এর আগে গত সোমবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের ১নং ওয়ার্ডের চিলারং গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্তের নাম মো. আলাউদ্দীন। তিনি ওই ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য। জানা যায়, ভুক্তভোগীর বাবা পেশায় একজন দিনমজুর। গত সোমবার সকালে তিনি অসুস্থ বড় মেয়েকে ডাক্তার দেখানোর জন্য দিনাজপুরে নিয়ে যান। একই দিন সকালে তার স্ত্রী কাজের উদ্দেশে বাইরে বের হলে তাদের কিশোরী মেয়ে ঘরে একা অবস্থান করছিল। বেলা দেড়টার দিকে ইউপি সদস্য আলাউদ্দীন বাড়িতে এসে ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে এনআইডি কার্ডের ফটোকপি চান। কিশোরী ফটোকপি দিলে তিনি পরিবারের অন্য সদস্যদের বিষয়ে খোঁজ নেন। বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত ইউপি সদস্য ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় তার ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত ইউপি সদস্য কৌশলে পালিয়ে যান। পরে দিনাজপুর থেকে বাবা ফিরে এসে মেয়ের গলায় আঁচড়ের দাগসহ শারীরিক অসুস্থতা দেখে তাকে হাসপাতালে ভর্তি করেন।
থানার ওসি মো. শাহজাহান আলী বলেন, পুলিশ আসামি আলাউদ্দীনকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।
