মনপুরায় সাবেক ইউপি চেয়ারম্যানের ওপর হামলা
Advertisement
মনপুরা (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মনপুরায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদারের ওপর হামলা হয়েছে। বুধবার বিকালে উপজেলার হাজিরহাট ইউনিয়নে জংলারখাল এলকায় মৎস্য আড়তে এ ঘটনা ঘটে। আহত নিজাম উদ্দিন হাওলাদার হাজিরহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি। এছাড়াও তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। জানা যায়, বুধবার বিকালে মৎস্য আড়তে যান নিজাম। পরে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা যুবলীগের সভাপতিকে চোখ ও হাত-পা বেঁধে মারধর করে ও মৎস্য আড়তটি ভাঙচুর চালায়। নিজাম উদ্দিন হাওলাদার জানান, ৫ আগস্টের পর থেকে কয়েকবার তার ব্যবসাপ্রতিষ্ঠান মৎস্য আড়তে হামলা ও কর্মচারীদের মারধর করে। বুধবার বিকালে তাকে বেঁধে মারধর করে ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করে। হামলাকারীরা সবাই স্থানীয় সরকার দলীয় লোকজন বলে অভিযোগ করেন তিনি। এ ব্যাপারে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর জানান, হামলার ঘটনাটি নিন্দনীয়। যারা অপরাধ করবে তারা বিএনপির রাজনীতি করতে পারবে না। ওসি মাজাহারুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
