মনপুরায় ছাত্রদল নেতার মৎস্য গদিঘর ভেঙে অর্থ লুট
Advertisement
মনপুরা (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মনপুরায় রাতের আঁধারে ছাত্রদল নেতার মাছের গদিঘর ভাঙচুর করে টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ভোর রাতে জংলারখাল মৎস্য ঘাটে এই ঘটনা ঘটে। মৎস্য গদিঘরের মালিক আপ্পান হাওলাদার মনপুরা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। তিনি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। জানা গেছে, ঘটনার দিন ভোরে খালে নৌকা করে একদল মুখোশধারী লোক আসে। তারা টিনের বেড়া ভাঙচুর করে গদিঘরে প্রবেশ করে। পরে গদির দায়িত্বে থাকা রাকিবকে মারধর করে মাছ বিক্রির ২ লাখ ৭০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
