Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

শ্যামনগরে জামায়াত নেতার ওপর হামলা প্রতিবাদে বিক্ষোভ

Advertisement

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

শ্যামনগরের ঈশ্বরীপুর ইউনিয়ন জামায়াতের এক নেতাকে লোহার রড ও পাইপ দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। শুক্রবার উপজেলার বংশীপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত মুজিবুর রহমান ঢালী (৬০) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার প্রতিবাদে উপজেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও হয়েছে। এসময় হামলায় জড়িতদের গ্রেফতারের দাবি জানানো হয়।

জানা যায়, শুক্রবার সকালে নিজস্ব চিংড়িঘের থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ঈশ্বরীপুর ইউনিয়ন জামায়াতের নেতা মুজিবুর রহমান ঢালী। বংশীপুর মোড়ে পৌঁছলে বিএনপি নেতা ছাদেম চেয়ারম্যানের অনুসারী হিসেবে পরিচিত বাবু, বাবু গুটি, মনা ও আরও ৫-৬ জন তার মোটরসাইকেলের গতিরোধ করে। একপর্যায়ে মোটরসাইকেলের চাবি কেড়ে নিয়ে লোহার রড ও পাইপ দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়।

এসময় বিএনপি নেতা ছাদেম চেয়ারম্যান মিনা মসজিদের পাশে অবস্থান করছিলেন এবং পুরো ঘটনাটি প্রত্যক্ষ করেন। আহত জামায়াত নেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম