Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

সংক্ষিপ্ত সংবাদ

Advertisement

Icon

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রাঙ্গুনিয়ায় ঈদগাহের জায়গা দখলচেষ্টা

রাঙ্গুনিয়ার মরিয়মনগর ইউনিয়নের পূর্ব সৈয়দবাড়ি এলাকার খরু জমাদার ওয়াকফ এস্টেটভুক্ত ঈদগাহের জায়গা দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দা। শুক্রবার দুপুরে রাহাতিয়া দরবার ঈদগাহ প্রাঙ্গণের সামনে বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি একটি পক্ষ ঈদগাহের জায়গা নিজেদের দাবি করে সেখানে তারের বেড়া দিয়েছে। তারা বিভিন্ন ধর্মীয় কর্মকাণ্ডে জন্য ব্যবহৃত জায়গাটি দখলমুক্ত করার দাবি জানান। রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

পথ হারিয়ে দিনাজপুরের দুই শিশু তারাগঞ্জে

পথ হারিয়ে ৮ বছরের মিশু জাহেদা ১ বছর বয়সি বোন রাবেয়াকে নিয়ে হারিয়ে যাওয়ার পর তারাগঞ্জ থানায় তাদের হস্তান্তর করে স্থানীয়রা। তারা উপজেলার ইকরচালি বাসস্ট্যান্ডে ঘোরাঘুরি করছিল। জাহেদা পুলিশদের জানায়, তাদের বাড়ি দিনাজপুরের বারোমাইল এলাকার কান্তজির মন্দির এলাকায়। পরে বৃহস্পতিবার সারারাত খোঁজার পর পরদিন সকালে তার বাবা-মায়ের খোঁজ পায় পুলিশ। তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি

ফুলগাজীর নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

ফুলগাজীর নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের সভাপতি সামছুল হক রাসেদকে গ্রেফতার করেছে ফেনী মডেল থানা পুলিশ। শুক্রবার গভীর রাতে ফেনী শহরের শান্তি ধারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাসেদ ফুলগাজীর মুন্সিরহাট ইউনিয়নের পৈথারা গ্রামের বাসিন্দা। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ফেনী প্রতিনিধি

ছাগলনাইয়ায় গোলাগুলি, বিএনপি নেতা ঢাকায় গ্রেফতার

ছাগলনাইয়ায় অবৈধ বালু ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় মামলার প্রধান আসামি উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিকীকে গ্রেফতার করে ডিবি। শুক্রবার সকালে ঢাকার শাহজাহানপুর এলাকার হোটেল গ্র্যান্ড সার্কেল ইন থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ছাগলনাইয়ার ঘোপাল ইউনিয়ন বিএনপির সদস্য। ফেনী প্রতিনিধি

বাঘায় বিএনপি নেতার বাড়ির গেটে বিস্ফোরণ

বাঘায় বিএনপি নেতার বাড়ির গেটের সামনে ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে উপজেলার পাকুড়িয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শফি নেওয়াজ অমল থান্দারের পাকুড়িয়া গ্রামের বাড়িতে এই ঘটনা ঘটে। শফি নেওয়াজ অমল থান্দার বলেন, রাতে বাড়ির সামনে কিছু লোক অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এর মধ্যে কয়েকবার বিকট শব্দ পাই। পরে এলাকার মানুষ এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। বাঘা (রাজশাহী) প্রতিনিধি

ফরিদপুরে ঘুমন্ত শিশুর মৃত্যু

ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের চুঙ্গির মোড় গ্রামে ঘুমন্ত শিশুর অবস্থায় মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। নিহত শিশু আয়াতউল্লাহ ওই এলাকার মো. হালিম শেখের ছেলে। জানা যায়, রাতে মা ও ছেলে একই বিছানায় ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে মা জুঁই আক্তার ঘুম থেকে উঠে দেখেন শিশুটি কোনো সাড়া দিচ্ছে না। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফরিদপুর ব্যুরো

জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে সাতক্ষীরায় ছাত্রদলের দোয়া

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় সাতক্ষীরা জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর সাতক্ষীরা শহর সংলগ্ন ইটাগাছা দারুল উলুম মাদ্রাসায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে জেলা ছাত্রদলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। সাতক্ষীরা প্রতিনিধি

পাবনায় স্কুলছাত্র অপহরণ চক্রের ৫ সদস্য আটক

পাবনায় ১২ ঘণ্টার অভিযানে অপহরণ হওয়া স্কুল শিক্ষার্থীকে উদ্ধার এবং অপহরণকারী চক্রের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে জেলা পুলিশের গোয়েন্দা শাখা ও সদর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে শিক্ষার্থী ইন্দ্রজিৎ দাস রায় দেবকে উদ্ধার করে। বুধবার রাতে তাকে অপহরণ করে পরিবারের কাছে ৫ লাখ টাকা দাবি করে চক্রটি। আটকরা হলো- পাবনা পৌর সদরের দিলালপুরের আফনান আহম্মেদ আবির, রাকিব হাসান, বিশাল শেখ সাদ, শালগাড়িয়া মহল্লার নাজমুস সাদাত নাফি ও সুজানগরের আমিনপুর থানার দুর্গাপুর গ্রামের সানজিদ হাসান সুপ্ত। পাবনা প্রতিনিধি

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম